১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আক্রান্ত তৃণমূল কর্মী শুভঙ্কর দেবনাথকে দেখতে এসএসকেএম হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়

নতুন গতি নিউজ দেস্ক: গত শনিবার ত্রিপুরায় আক্রান্ত হয়েছিলেন তৃণমূল কর্মী শুভঙ্কর দেবনাথ। তাঁকে আনা হয়েছিল কলকাতায়। সোমবার শুভঙ্করকে দেখতে এসএসকেএম হাসপাতালে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আগরতলায় মিছিল করেছিল তৃণমূল কংগ্রেস। তার পর মিলনচক্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ভাষণ লাইভ শোনানোর ব্যবস্থা করা হয়েছিল। অভিযোগ, সেখানে তৃণমূলের উপরে চড়াও হয় একদল বিজেপি কর্মী। চলে ভাঙচুর ও মারধর। গুরুতর আহত হন শুভঙ্কর দেবনাথ নামে এক তৃণমূল কর্মী। তাঁকে আনা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে।

শুভঙ্কর ভর্তি উডবার্ন ওয়ার্ডের ২০৬ নম্বর ঘরে। এ দিন তাঁকে দেখতে যান অভিষেক। ১০-১৫ মিনিট সেখানে ছিলেন। দলের অসুস্থ কর্মীর সঙ্গে কথা বলেন। তাঁকে সাহস জোগান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এবার আরো ধাক্কা তৃণমূলে, পদত্যাগ রাজ্যসভার সদস্য সুস্মিতা দেবের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আক্রান্ত তৃণমূল কর্মী শুভঙ্কর দেবনাথকে দেখতে এসএসকেএম হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়

আপডেট : ৩১ অগাস্ট ২০২১, মঙ্গলবার