২৭ জুলাই ২০২৬, সোমবার, ১১ শ্রাবণ ১৪৩৩
২৭ জুলাই ২০২৬, সোমবার, ১১ শ্রাবণ ১৪৩৩

মনোজ্ঞ ঝারনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কালিয়াচকের দুই নং ব্লকের উত্তর লক্ষ্মীপুরে

সংবাদদাতা: মোথাবাড়ি :১৫ অক্টোবর, রবিবার সারারাত্রিব্যাপী এক মনোজ্ঞ ঝারনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কালিয়াচক দুই নং ব্লকের উত্তর লক্ষ্মীপুর গ্রামপঞ্চায়েতের চামাটোলা গ্রামে। গ্রামের যুবকদের উদ্যোগে আয়োজিত এই মহতি অনুষ্ঠানে গ্রামবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকার ১৩ টি ঝারনি দলকে আমন্ত্রন জানানো হয়। বিচারকের ভূমিকায় ছিলেন মো: সদাগর আলি ও নৌসাদ সেখ।উপস্থিত ছিলেন স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্য সেতাবুদ্দিন আহমেদ , উদ্যোগতা তথা ঝারনি কমিটির সভাপতি আবদুল ওয়াহাব আজাদ, সাদ্দাম হোসেন , ব্লকের যুবনেতা জাকির হোসেন , গ্রামের মড়ল তাফাজ্জুল হোসেন, সর্দার মিন্টু সেখ সহ অনেকে উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন দলের শিরোপা অর্জনকারী পঞ্চানন্দপুর কিসমত টোলাকে একটি বড় স্ট্যান্ড ফ্যান ,
ও রানার্সআপ বানুটোলা গ্রামকে মিডিয়াম স্ট্যান্ড ফ্যান তুলে দেন উদ্যোগতারা।এছাড়া তৃতীয় স্হান অধিকারী রহিমপুরকে ৫লিটার ওজনের গ্যাস সিলিন্ডার দেওয়া হয়।উপস্থিত সব ঝারনি দলকে সান্ত্বনা পুরস্কারে ভূষিত করেন উদ্যোগতারা।
রাতভর বিভিন্ন গ্রামের প্রচুর মানুষ এই আসরে উপস্থিত ছিলেন ও ঝারনি অনুষ্ঠান প্রত্যক্ষ্ করেন। অনুষ্ঠান ঘিরে গ্রামবাসীদের মধ্যে শৃঙ্খলাও উৎসাহ ছিল ব্যাপক। এক গ্রামবাসীও ব্যাবস্থাপক মহিজুদ্দিন আহমেদ জানান, গ্রামেগঞ্জে এইরকমের অনুষ্ঠান উদ্যোগের অভাবে ক্রমশ কমে যাচ্ছে। সেদিক দিয়ে এলাকার যুবকরা আয়োজন করে এই ঝারনিকে বাচিয়ে রাখাও এলাকার মানুষের মধ্যে চর্চা করাই আমাদের লক্ষ্য। অনুষ্ঠান শেষ হতে ভোর হয়ে যায়।

সর্বাধিক পাঠিত

” ইস্কন দর্শনের পরেই লাপাত্তা তরুণী স্ত্রী, হতভম্ব যুবক l ” শরিফুল ইসলাম, নতুন গতি : নদীয়া জেলার মন্দির শহর নবদ্বীপ মায়াপুরে স্বামী-স্ত্রী বেড়াতে এসে নিখোঁজ হলেন তরুণী স্ত্রী l চলতি সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গল বার প্রতিবেশী জেলা বর্ধমানের পাটুলি শিমুল ডাঙ্গা গ্রামের বাপ্পা চন্দ্র তাঁর স্ত্রী পূজা কে সঙ্গে নিয়ে ইস্কন মন্দির দর্শনে আসেন l জানা যায় স্বামী- স্ত্রী উভয়েই সকাল থেকেই ইস্কনের বিভিন্ন মন্দির, হাতিশালা, গোশালা দর্শন করে দুপুরে তাঁরা মন্দিরের প্রসাদ খান l এর পর শ্রীধাম মায়াপুর ইস্কনের আরো কিছু উল্লেখযোগ্য স্থান দর্শণ করে উভয়েই ক্লান্ত হয়ে দুপুরে একটি গাছের ছায়ায় আশ্রয় নেন l তখন স্ত্রী পূজা তাঁকে ঠান্ডা পানীয় জলের কথা বলেন l নতুন জায়গায় স্ত্রী কে প্রথমে একা রেখে যেতে নারাজ যুবক শেষপর্যন্ত একাই জল আনতে যান l বাপ্পা বাবুর কথায়, ” মিনিট পাঁচেক পরেই জল নিয়ে ফিরে এসে দেখি পূজা উধাও! এরপর মন্দির কর্তৃপক্ষ’র সঙ্গে যোগাযোগ করি l যেখানে যেখানে ঘুরেছি, আশেপাশের দোকান, লোকজন, নিরাপত্তার দায়িত্বে আছেন যাঁরা, কেউ-ই পূজার হদিশ দিতে পারেন নি l” উভয়ের পরিবার সূত্রে জানা গেল, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার পাটুলি শিমুল ডাঙ্গা গ্রামের ছেলে বাপ্পা চন্দ্র’র গতবছর শান্তিপুরের মেয়ে পূজার সঙ্গে সামাজিক মতে বিয়ে হয় l বাপ্পা রাজস্থানের জয় পুরে সোনার দোকানে কাজ করেন l এদিনের ঘটনার সব কিছু জামাই-এর মুখে শোনার পর রাতেই নবদ্বীপ থানায় পূজার মা রীনা কর্মকার মেয়ের নামে একটি নিখোঁজ ডায়েরি করেন l কোনো সম্পর্কে জড়িয়ে এমন কান্ড না অপহরণ সমস্ত সব দিক বিবেচনা করে তদন্ত শুরু করেছে পুলিশ l ভালো জামাই,শান্ত ও নিরীহ স্বভাবের বছর কুড়ির মেয়ে পূজার কি এমন হল হতবাক রীনা দেবী

বীরভূমে অবৈধ ৩২টিরও বেশি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার, গ্রেপ্তার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মনোজ্ঞ ঝারনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কালিয়াচকের দুই নং ব্লকের উত্তর লক্ষ্মীপুরে

আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, সোমবার