২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামপুরে নামবদলের আগেই ‘ঈশ্বরপুর’! ফ্লেক্স ঘিরে তীব্র বিতর্ক

ইসলামপুর: সরকারি সিদ্ধান্তের আগেই ইসলামপুর শহরের নাম বদলে ‘ঈশ্বরপুর’ করার প্রচারে নামল বিশ্ব হিন্দু পরিষদ। বুধবার রাত থেকে শহরের বিভিন্ন এলাকায় ‘ঈশ্বরপুর শহরে আপনাকে স্বাগতম’ লেখা গেরুয়া ব্যানার ও ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। প্রতিবাদে সরব তৃণমূল, কংগ্রেস ও সিপিএম।
ঐতিহাসিক ভাবে ইসলামপুর একসময় বিহারের পূর্ণিয়া জেলার অন্তর্গত ছিল। ১৯৫৬ সালে এই অঞ্চল পশ্চিম দিনাজপুর জেলার সঙ্গে যুক্ত হয়। ১৯৫৯ সালের ২১ মার্চ তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় ইসলামপুর মহকুমার উদ্বোধন করেন। ১৯৯২ সালে পশ্চিম দিনাজপুর জেলা ভাগ হলে ইসলামপুর উত্তর দিনাজপুরের অন্তর্ভুক্ত হয়।
২০১১ সালের জনগণনা অনুযায়ী, ইসলামপুর পুরসভার জনসংখ্যা ৫৪ হাজার ৩৪০। পুরসভার পরিসংখ্যানে সংখ্যালঘু জনসংখ্যা ১৪ হাজার ৫৮৭। অন্যদিকে, ইসলামপুর ব্লকে মুসলিম জনসংখ্যা ৭২.১৩ শতাংশ।
গত বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ইসলামপুরের নাম পরিবর্তনের ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার পরেও সরকারি ভাবে নাম না বদলানোয় শহরের প্রবেশপথ, বাস টার্মিনাস, শ্রীকৃষ্ণপুর ও অলিগঞ্জে ফ্লেক্স লাগিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল বলেন, উন্নয়নের সদিচ্ছা থাকলে নাম বদল নিয়ে এত উৎসাহ দেখা যেত না। কংগ্রেসের ব্লক সভাপতি হারুন রশিদের অভিযোগ, এতে সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা হচ্ছে। সিপিএম নেতা চিত্ত বারুইয়ের দাবি, সম্প্রীতি নষ্ট করতেই এই কর্মসূচি। অন্যদিকে, বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক শশাঙ্ক গঙ্গোপাধ্যায় বলেন, নীতিন নবীনের ঘোষণাকে তাঁরা সমর্থন করছেন।

প্রশ্নপত্রের গোপনীয়তা নিয়ে ছিনিমিনি! গ্রুপ-ডি কর্মীদের দিয়ে খাম খোলালেন অধ্যক্ষ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ইসলামপুরে নামবদলের আগেই ‘ঈশ্বরপুর’! ফ্লেক্স ঘিরে তীব্র বিতর্ক

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার