দেবজিৎ মুখার্জী, দক্ষিণ ২৪ পরগনা: আরও বিপাকে পুষ্পা, ওরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গির খান। পুলিশ-প্রশাসনের তরফ থেকে ভাঙতে শুরু করা হল শ্রীরামপুরে অবস্থিত তাঁর প্রাসাদ।
অনেকদিন আগেই জাহাঙ্গিরের সেই প্রাসাদ বেআইনি বলে অভিযোগ উঠেছিল। তবে তখন বাংলায় তৃণমূল কংগ্রেসের শাসন চলায় কোনও পদক্ষেপ নেওয়া হত না। তবে পালাবদলের পর করা হল পদক্ষেপ। বুধবার সকাল থেকেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। সেখানে রয়েছেন বিডিও সন্দীপ সিংহ রায় এবং প্রশাসনের আধিকারিকরাও। সূত্রের খবর, আগেই নোটিশ দিয়ে বাড়িটি ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার সত্ত্বেও তা মানা হয়নি। তবে এদিন সকালে তা ভেঙ্গে ফেলার কাজ শুরু হয়েছে। বেলা পর্যন্ত বাড়ি খালি করার কাজ চলে এবং এরপরই শুরু হয় ভাঙার কাজ।
জেলা প্রশাসনের কাছে পুষ্পার বাড়ি নিয়ে নানা অভিযোগ জমা পড়েছিল। দোতলার চেয়ে বেশি উঁচু বাড়ি তৈরির জন্য প্রয়োজন পড়ে জেলা পরিষদের অনুমোদন। কিন্তু অভিযোগ, তা মানা হয়নি। আদালতে মামলা হলে বাড়ি ভাঙার অনুমোদন দেওয়া হয়। এরপরই প্রশাসনের তরফ থেকে নেওয়া হয় পদক্ষেপ।
নতুন গতি 












