খান আরশাদ, বীরভূম:
জাতীয় কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান ইমরান প্রতাপগড়ির নির্দেশে বুধবার বীরভূমের দুবরাজপুরে উদযাপিত হলো প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী মওলানা আবুল কালাম আজাদের জন্মজয়ন্তী। বীরভূম জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের আয়োজনে ও দুবরাজপুর ব্লক কংগ্রেস সংখ্যালঘু বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
দুবরাজপুর পাওয়ার হাউস মোড়ে অবস্থিত জাতীয় কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক কংগ্রেস সভাপতি আলিম সেখ, ব্লক কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সামস তাফরেজ দানিশ সহ দলের অন্যান্য নেতা, কর্মী ও সমর্থকরা।
অনুষ্ঠানে মওলানা আজাদের জীবনী, স্বাধীনতা সংগ্রামে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অল্প বয়স থেকেই তিনি লেখালেখি ও সাংবাদিকতার মাধ্যমে সারা দেশে জাতীয় চেতনা জাগাতে কাজ করেছিলেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও আইআইটির মতো প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন। উপস্থিত বক্তারা বলেন, দেশের ঐক্য, সম্প্রীতি ও শিক্ষার প্রসারে তাঁর চিন্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। মাওলানা আজাদের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে আগামী প্রজন্মকে এগিয়ে চলার আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে।
নতুন গতি 













