২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১২ কার্তিক ১৪৩৩

রামলীলায় থাকবেন মমতা, আরশোলাদের মুখোশ খুলতে পথে নামবে বিজেপি

  • নতুন গতি
  • আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
  • 20

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোট চুরির প্রতিবাদ জানাতে আগামী রবিবার, ১ নভেম্বর, দিল্লির রামলীলা ময়দানে এক বড় কর্মসূচি রয়েছে ইন্ডিয়া জোটের। তাতে থাকার কথা রয়েছে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী, তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, বক্তা হিসেবেও তাঁর নাম রয়েছে। কর্মসূচিতে যোগ দিতে পড়ুয়া থেকে শুরু করে মহিলা ও সমাজের বিশিষ্টদের আহ্বান জানানো হয়েছে তাঁর তরফ থেকে।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “১ নভেম্বর, ইন্ডিয়া রামলীলা ময়দানে প্রতিবাদ জানাবে। এটা ভোট চুরির বিরুদ্ধে লড়াই। প্রত্যেক ভারতীয়র এই অধিকার আছে। বাংলা ও অন্যান্য রাজ্যে ভোট চুরির জবাব চায় জনতা, নিরুত্তর থাকলে চলবে না। আমি প্রত্যেক পড়ুয়া, যুব, মহিলা ও সমাজের বিশিষ্টদের কাছে আবেদন জানাই, আপনারাও এই কর্মসূচিতে শামিল হোন। আসুন, সংঘবদ্ধ হয়ে আমরা গণতন্ত্র ও সংবিধানকে বাঁচাই।” এদিকে ইন্ডিজ জোটের এই মহা কর্মসূচিকে সমর্থন জানিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। তারাও এই কর্মসূচিতে সম্ভবত যোগ দেবে।

এদিকে, অভিজিৎ-সৌরভদের ‘পোল’ খুলতে দেশজুড়ে প্রচারে নামছে গেরুয়া শিবির। বাংলাতেও আগামী শনিবার থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে তাদের ‘গণতন্ত্র বাঁচাও-অরাজকতা হটাও’ কর্মসূচি। আগামী ২ নভেম্বর, দলের সর্বভারতীয় সভাপতি, নবীনের কলকাতায় এসে কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। ২ তারিখ ‘গণতন্ত্র বাঁচাও’, ‘অরাজকতা হটাও’ মহামিছিল করবে বিজেপি। এই পর্যন্ত ঠিক করা হয়েছে যে কলেজস্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলটি হবে এবং তাতে নীতীন নবীন ছাড়া থাকবেন মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দলের রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং মন্ত্রীরা।

রামলীলায় থাকবেন মমতা, আরশোলাদের মুখোশ খুলতে পথে নামবে বিজেপি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রামলীলায় থাকবেন মমতা, আরশোলাদের মুখোশ খুলতে পথে নামবে বিজেপি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার