নতুন গতি ওয়েব ডেস্ক: মঙ্গলবার, নবমীর সন্ধ্যায়, সাংস্কৃতিক সংসদের উদ্যোগে, সল্টলেকের সেন্ট্রাল পার্কে রাবণ দহনের অনুষ্ঠানে বিজয়া দশমী ও দশেরা উদযাপনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই ‘রামায়ণ’ ছবির ‘রাম-রাবণ’, অর্থাৎ রণবীর কাপুর ও যশকে পাশে নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। রাজ্যে ছবিটিকে তিনি করমুক্ত ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী বলেছেন, “দ্য কাশ্মীর ফাইলস; ‘দ্য কেরালা স্টোরি’ এবং ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মতো ‘রামায়ণ’ ছবিটিকে পশ্চিমবঙ্গে করমুক্ত ঘোষণা করা হল। আগামী দিনে শ্রীকৃষ্ণ, অর্জুন এবং মহাভারতের মতো মহাকাব্যিক থিমের উপর আরও ছবি আমরা দেখতে পাব।” অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ভগবান শ্রী রামচন্দ্রের বিশাল মূর্তি। এছাড়া কুশপুতুল পোড়ানো হয় রাবণেরও।
নতুন গতি 













