দেবজিৎ মুখার্জি, কলকাতা: সম্প্রতি পরপর দুদিন হামলার শিকার হয়েছেন কালীঘাট তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা, তথা বেলেঘাটার বিধায়ক, কুণাল ঘোষ। প্রথমে হুগলির উত্তরপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার সময়ে তাঁর গাড়িতে হামলা হয় এবং ভাঙচুর করা হয়েছিল গাড়ির কাচ! তারপরের দিন বেলেঘাটাতেই এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ে, তাঁর বাড়ির অদূরেই একদল বাইক বাহিনী তাঁর গাড়ির পিছু ধাওয়া করে বন্দুক, হাতুড়ি নিয়ে গাড়ির উপর হামলা চালিয়েছিল বলে অভিযোগ।
এরপর থানার দ্বারস্থ হয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছিলেন কুণাল ঘোষ। অভিযোগও দায়ের হয়েছিল। সেই ঘটনাতেই গেরুয়া শিবির পালটা অভিযোগ করে থানায় এবং তার ভিত্তিতেই তাঁকে তলব করেছে নারকেলডাঙা থানা। এদিন দুপুর ১টা নাগাদ বেলেঘাটার বিধায়ককে ডাকা হয়েছে। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, নির্দিষ্ট সময়েই তিনি থানায় যাবেন।
নতুন গতি 













