স্পোর্টস ডেস্ক: ক্লাব-পরিচালিত ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে, মে মাস পর্যন্ত চলবে । শনিবার ঘোষণা করেছে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
আইএসএল এবার হোম-অ্যাওয়ে ফরম্যাটে ফিরবে, যেখানে লিগ টেবিলের শীর্ষে থাকা দল আইএসএল-এর আনুষ্ঠানিক চ্যাম্পিয়ন হিসেবে মুকুট পরবে।
তাছাড়া নতুন মরসুমে প্লে-অফ ফরম্যাটেও আইএসএল ফিরবে, যেখানে শীর্ষ ছয়টি ক্লাব কাপের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। মোট ১৬৩টি ম্যাচ খেলা হবে।
তেরোটি দল রাউন্ড-রবিন ও হোম-অ্যান্ড-অ্যাওয়ে ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং চার্চিল ব্রাদার্সের অংশগ্রহণ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষ।
অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, চার্চিল ব্রাদার্স এফসি, ইস্ট বেঙ্গল এফসি, এফসি গোয়া, ইন্টার কাশী এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, মুম্বাই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, ওড়িশা এফসি, পাঞ্জাব এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি।
নতুন গতি 
























