২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩
২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩

চার বছর পর টেনিস কোর্টে ফিরছেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ চার বছর পর আবারও টেনিস কোর্টে ফিরছেন কিংবদন্তি রজার ফেদেরার। ২০২২ সালের সেপ্টেম্বরে বিদায়ের পর আর প্রতিযোগিতামূলক টেনিসে দেখা যায়নি ২০ গ্র্যান্ড স্লামজয়ী এই সুইস তারকাকে। এবার ইউএস ওপেনের বিশেষ প্রদর্শনী ম্যাচের মাধ্যমে আবারও র‌্যাকেট হাতে নেবেন তিনি।
নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে অনুষ্ঠিতব্য বিশেষ এই আয়োজনে ফেদেরার খেলবেন দুটি ম্যাচ। ইউএস ওপেনের আয়োজকেরা রবিবার তার ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
এক সন্ধ্যার এই বিশেষ আয়োজনে ফেদেরারের সঙ্গে থাকছেন তার পুরোনো প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি রডিক, টেনিস কিংবদন্তি আন্দ্রে আগাসি এবং জন ম্যাকএনরো।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ম্যাচে এক সেটের লড়াইয়ে রডিকের মুখোমুখি হবেন ফেদেরার। এরপর দ্বিতীয় ম্যাচে জন ম্যাকএনরোকে সঙ্গী করে রডিক ও আন্দ্রে আগাসির জুটির বিপক্ষে খেলবেন তিনি।
কোর্টে ফেরার খবর নিয়ে উচ্ছ্বসিত ফেদেরার। ফেদেরারের প্রত্যাবর্তনের ঘোষণায় বিশ্বজুড়ে তার ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে।
আগামী ৩০ আগস্ট শুরু হবে এবারের ইউএস ওপেন।

অন্নপূর্ণার টাকা আটকে, দাসপাড়ায় মহিলাদের অবরোধ, পুলিশ ভ্যান ঘিরে ধস্তাধস্তি, উত্তেজনা চোপড়ায়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চার বছর পর টেনিস কোর্টে ফিরছেন ফেদেরার

আপডেট : ২৬ অগাস্ট ২০২৬, বুধবার