স্পোর্টস ডেস্ক: জার্মানির ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের ভোটে ২০২৬ সালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। দুর্দান্ত একটি মরসুম কাটিয়ে সতীর্থ মাইকেল ওলিসেকে পেছনে ফেলে এই সম্মান জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক।
গত মরসুমে বায়ার্ন মিউনিখের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেন। তার অবদানে বুন্দেসলিগা ও জার্মান কাপ জেতে বাভারিয়ান ক্লাবটি। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও পৌঁছায় বায়ার্ন।
সব প্রতিযোগিতা মিলিয়ে গত মরসুমে বায়ার্নের হয়ে ৬১ গোল করেছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। পরে বিশ্বকাপেও ইংল্যান্ডের হয়ে ছয় গোল করেন তিনি। যদিও সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইংল্যান্ড।
নতুন গতি 





















