পটাশপুর: প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে পূর্ব মেদিনীপুরের পটাশপুর–২ ব্লকের পঁচেটগড় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ, বুধবার গভীর রাতে দুষ্কৃতীরা বিদ্যালয়ের গেটের তালা কেটে ভিতরে ঢুকে একাধিক আলমারি ভেঙে নগদ অর্থ, গুরুত্বপূর্ণ প্রশাসনিক নথিপত্র এবং সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক চুরি করে পালায়। বিদ্যালয়ের করণিক পবিত্র মোহন দাস অধিকারী জানান, বৃহস্পতিবার সকালে পিয়ন ও তিনি স্কুল খুলতে এসে গেটের তালা কাটা দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ভিতরে ঢুকে দেখা যায়, প্রধান শিক্ষক-সহ একাধিক অফিস কক্ষের আলমারির তালা ভাঙা এবং নথিপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষক ও পটাশপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রায় ৪০ হাজার টাকা নগদ, একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র এবং সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক চুরি হয়েছে। জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দুষ্কৃতীদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে।
০৭ অগাস্ট ২০২৬, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
দুর্যোগের রাতে বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, উধাও নগদ-নথি-সিসিটিভির হার্ড ডিস্ক
-
নতুন গতি - আপডেট : ৭ অগাস্ট ২০২৬, শুক্রবার
- 16
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



















