২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩

তাড়াতলা থেকে ফিরে যেতে বাধ্য হন ফিরহাদ হাকিম

আনজুম মুনির, কলকাতা: তাড়াতলায় ধ্বংসস্তুপ পরিদর্শনে যাচ্ছিলেন ফিরহাদ হাকিম। কিন্তু যেতে পারেন নি। পুলিশের পক্ষ থেকে তাকে ফিরে যেতে বলা হয়। মাত্র ৫ মাসের মাথায় বুধবার ১২টা ৭ মিনিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তারাতলার তিনতলাক গুদাম। ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যান বহু শ্রমিক। খবর পাওয়া মাত্রই একের পর এক মন্ত্রী ঘটনাস্থলে যান। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধারকাজের প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় ঘটনাস্থলে যান কাউন্সিলর আনোয়ার খান। বাধার মুখে পড়ে এলাকাছাড়া হন তিনি। তাই যাতে আরও নতুন করে বিপর্যয়স্থলে কোনও অশান্তি তৈরি না হয় তাই তাঁকে ফিরে যাওয়ার অনুরোধ করে পুলিশ। সেই অনুযায়ী ফিরে যেতে বাধ্য হন ফিরহাদ হাকিম। পরে যদিও তিনি এসএসকেএম হাসপাতালে যান।

উল্লেখ্য বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ঘটনায় প্রাণ গিয়েছে মোট ৩ জনের। তাঁরা হলেন বছর চল্লিশের রোহিত চৌধুরী, বছর তিরিশের কৃষ্ণ চৌধুরী এবং আরেকজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে মোট ১৮ জনকে। মোট ২০টি অ্যাম্বুল্যান্স উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে। তারাতলা থেকে আহতদের উদ্ধারের পর গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে। সেখানে আপাতত চিকিৎসাধীন মোট ৮ জন। তাঁরা হলেন দুর্বাশা মাল্লান, মণিচাঁদ কুমার, শহিদ কুমার, রাজেশ রুইদাস, বিশ্ব প্রকাশ, বোদন মুণ্ডা, রাজেন্দ্র রাও, রামপ্রসাদ চৌধুরী।

তৃণমূলের আমলে পাশ হওয়া নির্মীয়মাণ বাণিজ্যিক ইমারত তৈরি আপাতত বন্ধ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তাড়াতলা থেকে ফিরে যেতে বাধ্য হন ফিরহাদ হাকিম

আপডেট : ২৬ জুন ২০২৬, শুক্রবার