০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

তোলাবাজির অভিযোগে বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলারকে গ্রেফতার করলো পুলিশ

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বলপূর্বক জমি দখল ও জমির মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বিধাননগর পৌরনিগমের এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আজিজুল হোসেন মণ্ডল, ওরফে কালো। আজিজুল হোসেন মণ্ডল বিধাননগর পৌরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। আবার ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মমতা মণ্ডলের ভাসুর তিনি। সামসুন আরা মণ্ডল নামে আটঘরা পূর্ব পাড়ার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে আজিজুলকে গ্রেফতার করেছে বাগুইহাটি থানার পুলিশ।

সামসুন আরা মণ্ডলের অভিযোগ, আজিজুল হোসেন মণ্ডল এবং নাসির মণ্ডল তাঁকে এবং তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ক্রমাগত হেনস্থা করেছেন। কেন তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর? সামসুনের অভিযোগ, তাঁর নিজস্ব জমি দখল করে বাংলাদেশিদের বসিয়ে রেখেছেন আজিজুল। একাধিকবার জমি চেয়ে আজিজুল হোসেন মণ্ডলের কাছে যান তিনি। তখন তাঁকে এবং তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এবং হেনস্থা করা হয় বলে অভিযোগ। ২০১৮ সাল থেকে থানা এবং প্রশাসনিক দফতরে অভিযোগ জানিয়েও কোনও ধরনের সুরাহা হয়নি। রাজ্যে পালাবদলের পর সাহস পান সামসুন। গতকাল বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরই বাগুইআটি থানার পুলিশ গ্রেফতার করে আজিজুলকে।

“বহিষ্কার হয় না তৃণমূল কংগ্রেস থেকে” ঋতব্রতকে বহিষ্কার নিয়ে অবস্থান সুজনের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তোলাবাজির অভিযোগে বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলারকে গ্রেফতার করলো পুলিশ

আপডেট : ১ জুন ২০২৬, সোমবার