২২ মে ২০২৬, শুক্রবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
২২ মে ২০২৬, শুক্রবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বনগাঁয় তৃণমূলের কাউন্সিলারের বাড়িতে চলছিল ‘মধুচক্র’

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: কাউন্সিলরের বাড়িতেই দিনের পর দিন মধুচক্র চলার অভিযোগ। তৃণমূল কাউন্সিলরকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। ভরদুপুরে তাঁর ঘরের মধ্যে দুই মহিলাকে দেখা যাওয়ার পাশাপাশি এক ব্যক্তি সেখানে মদ্যপান করছিলেন বলেও অভিযোগ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালুপুর পাঁচপোতা এলাকার। তৃণমূল কাউন্সিলর ছাড়া আরও এক যুবককে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

গ্রামবাসীদের দাবি, সেই বাড়িতে দীর্ঘদিন ধরে মধুচক্র চালাচ্ছিলেন বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়। এলাকাবাসীর বক্তব্য, দীর্ঘদিন ধরে বাইরে থেকে মহিলা ও পুরুষদের নিয়ে এসে ওই বাড়িতে মধুচক্র চালাচ্ছিলেন তৃণমূল কাউন্সিলর। সোমবার দুপুরেও একই ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে প্রথমে এলাকার লোকজনের তরফ থেকে সতর্ক করা হলেও কাউন্সিলর কর্ণপাত করেননি বলে অভিযোগ। কিছু সময় পরে তাঁরা বাড়িতে ঢুকে দেখেন মহিলাদের নিয়ে মদ্যপান করছেন কাউন্সিলর ও দুই যুবক। মহিলাদের সঙ্গে কথা বলে জানা যায় তাঁদের বাড়ি নদিয়া জেলার শান্তিপুরে এবং কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ হওয়াতেই তাঁরা এসেছেন।

পরবর্তীতে তাঁদের বাড়িতে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে দুই মহিলা, কাউন্সিলর ও আরও এক যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয় এক বাসিন্দা বলেন, “কাউন্সিলর প্রায়ই বাইরে থেকে লোক নিয়ে আসছিলেন। মহিলারাও আসছিলেন। মধ্যরাত অবধি পার্টি চলত। দেখলাম দুজন মহিলা ও এক পুরুষ ঘরের মধ্যে বসেছিলেন। মদ্যপান চলছিল।”

জনজাতীয় গ্রামীন উৎসব

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বনগাঁয় তৃণমূলের কাউন্সিলারের বাড়িতে চলছিল ‘মধুচক্র’

আপডেট : ১৯ মে ২০২৬, মঙ্গলবার