২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১২ শ্রাবণ ১৪৩৩
২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১২ শ্রাবণ ১৪৩৩

বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া শো চলাকালীন বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ১০০ গাড়ি

নতুন গতি নিউজ ডেস্ক: শনিবার বেঙ্গালুরুর ইলাহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে বায়ুসেনার প্রদর্শনী এরো ইন্ডিয়া ২০১৯ চলছিল। দুপুর ১টা নাগাদ ৫ নম্বর গেটের কাছে পার্কিং এলাকায় আগুন লেগে যায়। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে ১০০ গাড়ি।

এবার এরো ইন্ডিয়া শোয়ে ফের দুর্ঘটনা ঘটল। কয়েকদিন আগে এরো শো-এর প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন উইং কমান্ডার সাহিল গান্ধী। ১৯ ফেব্রুয়ারি ওই দুর্ঘটনায় দুটি বিমান আকাশে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বায়ুসেনা পুলিস ও দমকলের দাবি, মাটিতে লম্বা ঘাস থাকার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি আগুনে ইন্ধন জোগায় গাড়ির জ্বালানী। তবে কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট হয়নি।

বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া শো ২০১৯ চলাকালীন ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই হয়ে গেল কমপক্ষে ১০০ গাড়ি। দমকল ও বায়ুসেনা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সর্বাধিক পাঠিত

বীরভূমে অবৈধ ৩২টিরও বেশি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার, গ্রেপ্তার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া শো চলাকালীন বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ১০০ গাড়ি

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০১৯, শনিবার