১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩

বিধানসভার প্রস্তুতি সভা কংগ্রেসের জলঙ্গীতে

এস ইসলাম,নতুন গতি , ডোমকল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জলঙ্গি ব্লক কংগ্রেস কমিটির ডাকে, ব্লক ও অঞ্চল সদস্যদের নিয়ে সাংগঠনিক আলোচনা ও বিধানসভার প্রস্তুতি সভা করলেন জলঙ্গি ব্লক কংগ্রেস। জলঙ্গি বিধানসভা কেন্দ্রে, লোকসভার ফল অনুযায়ী দ্বিতীয় স্থান অধিকার করেছেন। লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী থাকায় গোটা রাজ্যের মতো জলঙ্গি ব্লকেও ভোটার সংখ্যা বেড়েছে কংগ্রেসের বলে মনে করছেন ব্লক সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা। সোমবার তিনি জানিয়েছেন, জলঙ্গি বিধানসভায় বিজেপির কোন ভোট নেই, অন্যদিকে তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোন্দল লেগে আছে যার ফলে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস একটা ভালো ফল করবে বলে রাজ্জাকবাবুর দাবি। তিনি পাশাপাশি আরও জানিয়েছেন কংগ্রেস কর্মীরা একজোট হয়ে ২০২১ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভোট প্রচারে লড়াই করবে এবং ভালো ফল করবে। কারণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর ওপর মানুষের আস্থা আছে।

ভাঙড় রত্ন সম্মাননা পেলেন শিক্ষক-সাহিত্যিক মহম্মদ মফিজুল ইসলাম

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিধানসভার প্রস্তুতি সভা কংগ্রেসের জলঙ্গীতে

আপডেট : ১৮ জানুয়ারী ২০২১, সোমবার