দেবজিৎ মুখার্জি: ২০১৮ সাল থেকে গেরুয়া শিবিরের সঙ্গে পথচলা শুরু কলকাতা হাই কোর্টের আইনজীবী সহিদুল হকের। অনেকদিন ধরেই তিনি যুক্ত রয়েছেন বিজেপি ও আরএসএস ঘনিষ্ঠ একাধিক সংগঠনের সঙ্গে। শুধু তাই নয়, নানা সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বহুদিন ধরেই যুক্ত আছেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সঙ্গেও। এবার তাঁকে দেওয়া হল বড় দায়িত্ব। কী সেই দায়িত্ব? তাঁকে নিয়োগ করা হলো মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের (এমআরএম) পশ্চিমবঙ্গের রাজ্য মুখপাত্র হিসেবে।
খবর জানাজানি হতেই বঙ্গ রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। সহিদুল হকের সাংগঠনিক অভিজ্ঞতার প্রশংসা করে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আঞ্চলিক আহ্বায়ক আলি আফজাল চাঁদ। তিনি বলেন, “সহিদুল হলেন হলেন কলকাতা হাই কোর্টের আইনজীবী। চারটি রাজ্যের সাংগঠনিক দায়িত্বের সঙ্গেও যুক্ত আছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সংগঠনের কাজ চালিয়ে গিয়েছেন। তৃণমূল আমলে রাজনৈতিক অত্যাচারের কারণে তাঁকে দীর্ঘ পাঁচ বছর ঘরছাড়া থাকতে হয়েছিল।”
রাজনৈতিক মহলের একাংশের মতে সহিদুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার দেখার বিষয়, তিনি যে দায়িত্ব পেয়েছেন, তার কি প্রভাব পড়ে। আগামীদিনে তাঁকে আরো বড় কোনও ভূমিকায় দেখা যায় কিনা, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
নতুন গতি 










