০২ নভেম্বর ২০২৬, সোমবার, ১৬ কার্তিক ১৪৩৩

চোরবাগানে দুর্ঘটনাকে ‘ছোট ঘটনা’ বলে বিতর্কে জড়ালেন রথীন্দ্র বসু

দেবজিৎ মুখার্জি, কলকাতা: চোরবাগানে দুর্ঘটনাকে ‘ছোট ঘটনা’ বলে বিতর্কে জড়ালেন স্পিকার রথীন্দ্র বসু। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র সমালোচনা এবং প্রশ্ন উঠতে শুরু করে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনাকে গুরুত্ব সহকারে দেখছেন, সেখানে কীভাবে এমন মন্তব্য করতে পারেন স্পিকার।

সোমবার সাংবাদিক বৈঠক ডেকে বিজয়ার শুভেচ্ছা জানান স্পিকার রথীনাথ বসু। সেখানেই তিনি এমন বেফাঁস মন্তব্য করে বসেন। রথীনাথ বসু বলেন, “আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আমরা সবাই আনন্দ করেছি। ছোট একটা ঘটনা ঘটেছিল, সেজন্য জন্য মনটা ভারাক্রান্ত হয়েছিল। এরপরেও বিজয়া দশমী করি। সবাই মিলিত হই। এটাই আমাদের প্রথা।” বিষয়টি জনসম্মুখে আসতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। পাশাপাশি, এমন মন্তব্যের জেরে যে শাসক শিবিরও যে অস্বস্তিতে পড়েছে, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, চলতি বছরের দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান বিপর্যয়ের ঘটনাটি ঘটে, যা ঘিরে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনায় একাধিক মৃত্যু ঘটে। রাজ্য সরকারকে বিরোধীদের সমালোচনার মুখে। নাম জোড়ায় মুখ্যমন্ত্রী ভাইপোরও। যদিও গেরুয়া শিবিরের তরফ থেকেও পাল্টা দেওয়া হয়। পাশাপাশি, একাধিক গ্রেফতারিও হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয় যে পুলিশ কিংবা প্রশাসনের কেউ যুক্ত থাকলে এই ঘটনার সঙ্গে, কড়া পদক্ষেপ নেওয়া হবে। তদন্ত করতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম ও সিটও গঠন করা হয়েছে।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চোরবাগানে দুর্ঘটনাকে ‘ছোট ঘটনা’ বলে বিতর্কে জড়ালেন রথীন্দ্র বসু

আপডেট : ২ নভেম্বর ২০২৬, সোমবার