৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১৪ কার্তিক ১৪৩৩

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে নতুন দায়িত্ব পেলেন ব্রিজভূষণ

দেবজিৎ মুখার্জি: বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে নতুন দায়িত্ব পেলেন সদ্য যৌন নির্যাতন মামলা থেকে অব্যাহতি পাওয়া ব্রিজভূষণ সিং। এবার তিনি জায়গা পেলেন সেই রাজ্যের বিজেপির সভাপতি পঙ্কজ চৌধুরীর রাজ্য কর্মসমিতিতে। আগামী শুক্রবার সমিতির প্রথম বৈঠকে তাঁর যোগ দেওয়ার কথা।

২০২৩ সালে দেশের কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন ৬ মহিলা কুস্তিগির, যার পর ধরনা শুরু করেন দেশের প্রথম সারির কুস্তিগিররা। তবে গত ৩ আগস্ট নিম্ন আদালত বেকসুর খালাস করে দেয় তাঁকে। দিল্লির রাউজ অ্যাভেনিউ কোর্টের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার জানান, যে প্রমাণ ও সাক্ষ্য দেওয়া হয়েছে, তা দিয়ে অভিযোগ প্রমাণিত হয়নি এবং সেই কারণে তাঁকে নির্দোষ সাব্যস্ত করা হয়। তিনি একা নন, নির্দোষ সাব্যস্ত করা হয় বিনোদ তোমরকেও।

এবার ব্রিজভূষণ জায়গা পেলেন পঙ্কজ চৌধুরীর রাজ্য কর্মসমিতিতে। আসন্ন বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতে নয়া শীর্ষ কমিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গত, বৈঠকের আলোচ্যসূচি ঠিক করতে বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন দলের রাজ্য পদাধিকারীরা। ব্রিজভূষণ ছাড়াও এই রাজ্য কার্যনির্বাহী কমিটিতে গোন্ডা জেলার আরও ছয় বিজেপি নেতা রয়েছেন। গতকালের বৈঠকে ঠিক হয় উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সমাপনী অধিবেশনে বলবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সর্বাধিক পাঠিত

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে নতুন দায়িত্ব পেলেন ব্রিজভূষণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে নতুন দায়িত্ব পেলেন ব্রিজভূষণ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার