০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২৪ আষাঢ় ১৪৩৩

ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানেও ভূষিত মোদি

নিউজ ডেস্ক: ভারত ও ইন্দোনেশিয়ার ব্রহ্মস চুক্তিতে অবশেষে সিলমোহর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত ইন্দোনেশিয়াকে ব্রহ্মসের অতিরিক্ত ইউনিট সরবরাহ করবে। যার অর্থ, ফিলিপিন্স, ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ভারতের এই ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইন্দোনেশিয়া সফরে ব্রহ্মসের পাশাপাশি আরও বেশকিছু চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রীকে সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রধান করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো। মঙ্গলবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তোর সঙ্গে জাকার্তায় দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি। সেই বৈঠকেই দুই দেশের মধ্যে একাধিক চুক্তি সম্পন্ন হয়। সেখানেই ‘অস্ত্র’ এয়ার টু এয়ার মিসাইল, ব্রহ্মস কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারত ইন্দোনেশিয়াকে ‘ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন’ বা ‘ইভিএম’ তৈরিতে সাহায্য করবে। যা দেশের নির্বাচনী স্বচ্ছতাকে তুলে ধরবে বিদেশের মাটিতে। মঙ্গলবার নরেন্দ্র মোদির ইন্দোনেশিয়া সফরের দ্বিতীয়দিন। এদিন ভারত ও ইন্দোনেশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে নরেন্দ্র মোদির ভূমিকাকে সম্মান জানিয়ে তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘বিনতাং আদিপূর্ণা’ দেওয়া হয়। এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত ইন্দোনেশিয়াকে তার সুপারসনিক ক্রুজ মিসাইল ‘ব্রাহ্মস’-এর অতিরিক্ত ব্যাটারি সরবরাহ করবে, যা ইন্দোনেশিয়ার নৌবাহিনীর উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এর পাশাপাশি ইন্দোনেশিয়া মালাক্কা প্রণালীর কাছে অবস্থিত দেশ।

পর্ণশ্রীর পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানেও ভূষিত মোদি

আপডেট : ৮ জুলাই ২০২৬, বুধবার