নিউজ ডেস্ক: এবার বিশ্বকপে একটা নতুন নিয়ম চালু হয়েছে। আর সেই নিয়মের জালে পরেই শেষ পর্যন্ত ১০ জনকে নিয়ে খেলতে হলো প্যারাগুয়েকে। মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন। তারপরও প্রায় ৪৫ মিনিট হাতে ছিল তারকাখচিত তুরস্কের কাছে। তবু সুবিধা করে উঠতে পারেননি আর্দা গুলাররা। ম্যাচের ৬৫ সেকেন্ডে প্যারাগুয়েকে এগিয়ে দিয়েছিলেন মাতিয়াস গালার্জা। ম্যাচ হেরে এবারের টুর্নামেন্ট থেকে বিদায় তুরস্কের। এর আগে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে হাইতি। সান ফ্রান্সিসকোতে গ্রুপ ‘ডি’তে মরণবাঁচন ম্যাচে নেমেছিল তুরস্ক। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় এই ম্যাচ জিততেই হত তাদের। আর্দা গুলার, কেনান ইয়ালদিজ, হাকান জালানগলুদের মতো তারকারা ইউরোপের বিভিন্ন বড় ক্লাবে খেলেন। কিন্তু ৬৫ সেকেন্ডের মাথায় প্যারাগুয়েকে এগিয়ে দেন গালার্জা। বক্সের ঠিক সামনে থেকে মাটি ঘেঁষা দূরপাল্লার শটে গোল করেন তিনি। যা এবারের বিশ্বকাপের দ্রুততম গোল।
এদিন সকালেই মরক্কো ১-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে। সেখানে ৭১ সেকেন্ডে গোল করেছিলেন ইসমায়েল সাইবাড়ি। কিন্তু নাটক বাকি ছিল প্রথমার্ধের সংযুক্তি সময়ে। একটা সামান্য ঘটনা থেকে এর সূত্রপাত। তুরস্কের এক প্লেয়ারের সঙ্গে কথা কাটাকাটি চলছিল আলমিরনের। হঠাৎই তিনি মুখ ঢেকে কথা বলেন। এবারের বিশ্বকাপের আগে নতুন নিয়ম আনে ফিফা। যেখানে বলা হয়, মুখ ঢেকে কথা বললেই লাল কার্ড দেখানো হবে। ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিরুদ্ধে ম্যাচে জিয়ানলুকা প্রেস্তিয়ানি মুখ ঢেকে ভিনিসিয়াসকে কিছু একটা বলেছিলেন। ভিনির দাবি, তাঁর উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মূলক মন্তব্য করা হয়। শাস্তিও পান প্রেস্তিয়ানি। পরে ফিফা এই নিয়ম নিয়ে আসে। সেই নিয়মে প্রথম লাল কার্ড দেখা প্লেয়ার হলেন আলমিরন। তিনি বেরিয়ে যাওয়ার পর টানা আক্রমণ করে যায় তুরস্ক। কিন্তু গোলের মুখ দেখতে পায়নি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মেরিহ ডেমিরালের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বিদায় নিশ্চিত বুঝতে পেরে কেঁদে ফেলেন তিনি। শেষ বাঁশি বাজার পর তুরস্কের প্লেয়াররা হতাশায় ভেঙে পড়েন।
নতুন গতি 

























