নিউজ ডেস্ক: শনিবার পাঞ্জাবের লুধিয়ানার গুরু নানক স্টেডিয়ামে ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ-৯-এ তেজস শিরসে পুরুষদের ১১০ মিটার হার্ডলসে নিজের গড়া জাতীয় রেকর্ডটি ভাঙলেন। শিরসে ১৩.২৭ সেকেন্ড সময় নিয়েছেন, যা ২০২৪ সালে তার নিজের গড়া আগের ১৩.৪১ সেকেন্ডের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন।
চলতি মরসুমে পুরুষদের ১১০ মিটার হার্ডলসে কোনো এশীয় ক্রীড়াবিদের করা সময়ের মধ্যে এটি এখন ষষ্ঠ দ্রুততম। এই রেকর্ড-গড়া পারফরম্যান্সের জন্য শিরসে চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসের জন্য যোগ্যতা অর্জন করেছেন। আর মে মাসে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ-৬ ইভেন্টে স্বর্ণপদক জয়ের শিরসে এশিয়ান গেমসের জন্য নির্বাচিত হয়েছেন।
নতুন গতি 


















