দেবজিত মুখার্জী, কলকাতা: বাঙালির এক আবেগের নাম ফুটবল। আর তা যদি বিশ্বকাপ হয় তাহলে তো আর কথাই নেই। বিশ্বকাপে জ্বরে কাঁপছে কলকাতা। ভারতের ফুটবল মক্কায় চলছে বিশ্বকাপের নিজস্ব আয়োজন। আমেরিকা, কানাডা, মেক্সিকোয় বিশ্বকাপের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গিয়েছে। আর তার রেশ লেগেছে উত্তর কলকাতা ফকির চক্রবর্তী লেনের বিশ্বকাপ গলিতে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালের রং-বেরঙে সেজে উঠেছে বিশ্বকাপ গলি। রাত জেগে চলছে বিশ্বকাপ দেখা। আর এদিকে ফিফা গলিতে রাত জেগে চলছে বিশ্বকাপের রঙে সাজিয়ে তোলার কাজ। সার দিয়ে ঝুলছে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা। আঁকা হচ্ছে নেইমারের ছবি। থাকছেন মেসি-রোনাল্ডোরা। কোথাও সিউউউ বলছেন পর্তুগিজ তারকা। কোথাও বা বিশ্বকাপ হাতে আনন্দে উদ্বেল আর্জেন্টিনার কিংবদন্তি।
আর মজা কোথায় জানেন? আসলে যতই ব্রাজিল-আর্জেন্টিনার বিভেদ থাকুক না কেন, দিনের শেষে ফুটবল সব কিছু মিলিয়ে দেয়। তাই আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরে নেইমারের অসাধারণ গ্রাফিতি তৈরি করেন তরুণ-তরুণী। সম্প্রতি ব্রাজিলের রাস্তায় ৮৫০ স্কোয়ার মিটারের মুরাল বানানো হয়েছে। কলকাতাই বা পিছিয়ে থাকে কেন? এবার তিন দেশের বিশ্বকাপে তিনটি ম্যাসকট রয়েছে। বাংলার ফুটবলপ্রেমীদের আহ্বান জানাতে তাদের গ্রাফিতিও তৈরি আছে। স্পেন, জার্মানি থেকে ঘানা, কোরিয়া কোনও দেশের পতাকাই বাদ নেই। আর আছে বিশ্বকাপ ট্রফির ছবি। তবে একটু বেশিই গুরুত্ব পেয়েছে ব্রাজিল। সাম্বার ঝলক আর সমর্থকের আবেগ দেওয়ালে দেওয়ালে ধরা পড়ছে।
নতুন গতি 

















