১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জয় দিয়ে মেক্সিকোর বিশ্বকাপ অভিযান শুরু

নিউজ ডেস্ক: ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে রেকর্ড ৮০,৮২৪ জন দর্শকের উপস্থিতিতে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল স্বাগতিক মেক্সিকো। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে তারা ২-০ গোলে হারিয়েছে। চরম উত্তেজনার এই ম্যাচটিতে ছিল ৩টি লাল কার্ড,যার দুটিই ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এই বিশ্বকাপের প্রথম গোলটি আসে ম্যাচের ৯ মিনিটে। সৌদি লিগের চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা, ২৯ বছর বয়সী ফরোয়ার্ড হুলিয়ান কিনোনিয়োস চমৎকার ফিনিশিংয়ে মেক্সিকোকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। কলম্বিয়ায় জন্মগ্রহণকারী এই তারকাসহ এই ম্যাচে মেক্সিকোর মোট ৬ জন খেলোয়াড়ের আজ বিশ্বকাপে অভিষেক হল।

ম্যাচে মেক্সিকোর জয় নিশ্চিত হয় ৬৬ মিনিটে। দলের অভিজ্ঞ স্ট্রাইকার রাউল জিমেনেজ গোলটি করেন।এটি জিমেনেজের ৪৬তম আন্তর্জাতিক গোল, যার মাধ্যমে তিনি মেক্সিকোর ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে কিংবদন্তি জ্যারেড বোর্গেত্তির রেকর্ড স্পর্শ করলেন। এখন তিনি শীর্ষ গোলদাতা হাভিয়ের ‘চিচারিতো’ হার্নান্দেজের চেয়ে মাত্র ৬ গোল পিছিয়ে আছেন।

২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল মেক্সিকো। তবে এবার ঘরের মাঠে ৩ পয়েন্ট নিয়ে ‘গ্রুপ এ’-র শীর্ষে উঠে দারুণ সূচনা করল ‘এল ত্রি’রা।

অস্ট্রেলিয়ান ওপেন: সেমিফাইনালে উঠলেন সিন্ধু, কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচির কাছে হারলেন তানভি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জয় দিয়ে মেক্সিকোর বিশ্বকাপ অভিযান শুরু

আপডেট : ১৩ জুন ২০২৬, শনিবার