নতুন গতি ডিজিটাল ডেস্ক: মালদা শহরের অন্যতম ব্যাস্ত রবীন্দ্র এভিনিউ এলাকায় দোকানের চালা এবং তালা ভেঙে একটি পানের দোকানে চুরি। চুরি প্রায় ৫০ হাজার টাকার জিনিসপত্র। এই ঘটনার পর ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন মুকুন্দলাল সাহা পৌর বাজার ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা।উল্লেখ্য শুক্রবার রাতে ওই দোকানের ওপরে চালা এবং তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে সুগন্ধি, সিগারেট সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সকালে বিষয়টি জানাজানি হতেই অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর ওই দোকানের মালিক সোমদীপ কুন্ডু জানান এই ঘটনার পর তারা আতঙ্কিত। কারণ এই এলাকাটি ব্যস্ততম। কিভাবে এত ব্যস্ততম জায়গায় চুরি হলো তারা বুঝে পাচ্ছেন না। যেহেতু এই এলাকা ব্যস্ততম এলাকায় পাশেই বড় বড় মল রয়েছে। তাই এঘটনার পর আতঙ্কে রয়েছেন অন্যান্য ব্যবসায়ীরা।
১০ জুন ২০২৬, বুধবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
মালদা শহরের অন্যতম ব্যাস্ত রবীন্দ্র এলাকায় দোকানের চালা এবং তালা ভেঙ্গে চুরি
-
নতুন গতি - আপডেট : ২ জানুয়ারী ২০২১, শনিবার
- 7
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



























